ইংরেজবাজার পৌর যুব - সংসদ, তাৎক্ষণিক বক্তৃতা, চরিত্র গঠন সম্পর্কিত বক্তৃতা এবং প্রশ্নোত্তর প্রতিযোগিতা ২০১৭-২০১৮ অনুষ্ঠিত হতে চলেছে ইংরেজবাজার পৌরসভার উদ্যোগে। মহেশমাটি ধীরেন্দ্রনাথ সাহা বিদ্যালয়ে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপুস্থিত ছিলেন মালদা জেলা শিক্ষা সাংসদের চেয়ারম্যান আশিস কুণ্ডু, কাউন্সিলার চৈতালি ঘোষ, পৌরসভার সিও সাহেব চন্দ্র গুহ, ধীরেন্দ্রনাথ সাহা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়াসিমুল বারি সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতার জন্য জেলার আটটি স্কুলকে বেছে নেওয়া হয়েছে। তাদের মধ্যে মহেশ মাটি বিদ্যা ভবন, মডেল মাদ্রাসা, মালদা গার্লস হাই স্কুল, বাঁশবাড়ি কৃষ্ণ মোহন বালিকা বিদ্যালয় এছাড়াও আরও চারটি স্কুল। প্রত্যেকটি স্কুলের ২০ জন ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা।
মালদা